,

জার্মানির জালে ব্রাজিলের এক হালি

news-image

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলের প্রথমদিনেই জার্মানির বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। রিচার্লিশনের হ্যাটট্রিকে জার্মানিকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে দ্যানি আলভেজ বাহিনী।

আজ বৃহস্পতিবার ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে প্রথম গোলটি আসে রাচার্লিশনের পা থেকে। এরপর প্রথমার্ধেই রিচার্লিশন করেন আরও দুই গোল। ২২ মিনিটে দ্বিতীয় এবং ৩০ মিনিটে এসে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে এসে এক গোল পরিশোধ করে জার্মানি। ম্যাচের ৬০ মিনিটে আমিরি জার্মানির হয়ে ব্রাজিলের জালে প্রথম বল পাঠান। তবে ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জার্মানির আরনল্ডকে।

ফলে ১০ জনের দলে পরিণত হয় জার্মানি। ৮৮ মিনিটে জার্মানির হয়ে আরও একটি গোল পরিশোধ করেন বদলি হিসেবে নামা অ্যাচে। ৯৪ মিনিটে এসে দলের হয়ে চতুর্থ গোল করেন পাওলিনহো।

অলিম্পিক গেমসে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ছয়টি পদক পেয়েছে ব্রাজিল। কিন্তু হতাশার কথা হচ্ছে একবারই মাত্র স্বর্ণপদক জুটেছে সেলেকাওদের ভাগ্যে। ২০১৬ রিও অলিম্পিকে এসেছিল অধরা সেই সাফল্য। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে চতুর্থ ফাইনালে এসে বাজিমাত করেছে হলুদ শিবির।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ