,

শাহরুখের হাতে চড় খেয়ে দু’বছর ‘গায়েব’ হয়ে যান হানি সিং

news-image

অনলাইন ডেস্ক : র‍্যাপার, পপ গায়ক, সুরকার, গীতিকার এবং অভিনেতা ইয়ো ইয়ো হানি সিংয়ের আসল নাম হিরদেশ সিং। কোনও গডফাদার ছাড়াই বলিউডে এসেছিলেন। প্রথম সুযোগেই করেছিলেন বাজিমাত। খুব অল্প সময়ের মধ্যেই ইউটিউবার হানি হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রথম সারির গায়কদের মধ্যে এক জন। অমিতাভ, শাহরুখ, সালমানের সঙ্গেও কাজ করেছেন তিনি। কেরিয়ারের শীর্ষে থাকার সময় জনপ্রিয় এই গায়ক আচমকা রহস্যজনক ভাবে ইন্ডাস্ট্রি থেকে ‘অদৃশ্য’ হয়ে যান। টানা দু’বছর তাঁর কোনও খোঁজ ছিল না।

বলিউডে হার প্রথম গান ‘শকল পে মাত জা’ ছবির। হানি যে গানে হাত দিচ্ছিলেন সেটাই সুপারহিট হয়ে যাচ্ছিল। এর পর ‘মাস্তান’ ছবির গানের প্রস্তাব পান তিনি। এই ছবির একটি গানের জন্য ৭০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত বলিউডে একটি গানের জন্য এটিই সর্বোচ্চ পারিশ্রমিক।

বলিউডে গান, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, ইউটিউব চ্যানেল- সব দিকই সমান্তরাল ভাবে সামলাচ্ছিলেন হানি। বলিউড এবং ইউটিউব দু’টিতেই সমান জনপ্রিয় হয়ে উঠছিলেন ক্রমশ। যুব সমাজের কাছে হানি হয়ে উঠেছিলেন রকস্টার। শাহরুখের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।
২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি করছিলেন শাহরুখ। এই ছবিতে হানির একটি গান রাখতে চেয়েছিলেন শাহরুখ। কিন্তু ছবির সুরকারের সেটা পছন্দ ছিল না। হানিকে কাজ দিতে পারেননি ঠিকই, কিন্তু বিষয়টিকে হালকা করার জন্য শাহরুখ ছবির প্রচারমূলক অনুষ্ঠানে বন্ধু হানিকে সঙ্গে নিয়ে যান। ওই প্রচারমূলক অনুষ্ঠানে কোনও একটি বিষয় নিয়ে শাহরুখের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন হানি। বলিউড বাদশাও বিষয়টি সহ্য করেননি। প্রকাশ্যে হানিকে চড় পর্যন্ত মেরেছিলেন শাহরুখ।
কী নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল তা আজও পরিষ্কার নয়। তবে এর পর শুধু শাহরুখের জীবন থেকেই নয়, বলিউড থেকেও যেন গায়েব হয়ে যান হানি। দু’বছর সে ভাবে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। নিজেকে সারা ক্ষণই বাড়িতে বন্দি রাখতেন। গান গাওয়াও ছেড়ে দিয়েছিলেন। দু’বছর পর নিজেই সকলের সামনে হাজির হন তিনি। এক সাক্ষাৎকারে হানি জানিয়েছিলেন, তিনি বাইপোলার ডিজঅর্ডার-এ আক্রান্ত হয়েছিলেন। তারই চিকিৎসা করাচ্ছিলেন। তবে আজও হানির এই কথাগুলো পুরোপুরি মানতে পারেন না অনেকেই। তাদের মতে, শাহরুখের সঙ্গে লড়াই তাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিয়েছিল।

ওই দু’বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। হানির চেয়ে কম পারিশ্রমিকের অনেক র‍্যাপার পেয়ে গিয়েছিল বলিউড। হানি কাজ করছেন ঠিকই কিন্তু তাকে নিয়ে আর সেই আবেগ নেই অনুগামীদের মধ্যে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য