বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে ঐক্যবদ্ধ হোন: তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

করোনা মহামারিকে পেছনে ফেলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এই আহ্বান জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।’

হাছান মাহমুদ বলেন, ‘করোনা মহামারির মধ্যে এবারও আমরা ঈদ পালন করছি। মহান স্রষ্টার কাছে আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই। অনেক মানুষকে আমরা হারিয়েছি। তাদের আত্মার শান্তি এবং যারা অসুস্থ, তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এই করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত রয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মহামারিকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারি, সেটিই আমাদের কামনা।’

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল