,

বিসিসি’র সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বরিশাল সিটি করপোরশেনের (বিসিসি) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। গত বুধবার রাত ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

তার পারিবারিক সূত্র জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছিলো। ইউনাইটেড হাসপাতালে ৩ দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকায় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
২০০৩ সালে সিটি করপোরেশন নির্বাচনের ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন দিলু। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গ্রেফতার ও বরখাস্ত হলে ভারপ্রাপ্ত মেয়র হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য