,

১২টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে: মেয়র তাপস

news-image

অনলাইন ডেস্ক : আজ রাত ১২টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার নগরভবনে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ঢাকাবাসী যারা এখনো কোরবানি দেননি, আমি তাদের কাছে নিবেদন করবো, তারা যেন আজকের মধ্যে তাদের কোরবানি সম্পূর্ণ করেন। আমরা একটি বিষয় লক্ষ্য করছি, অনেক মৌসুমি চামড়া ব্যবসায়ী চামড়া সংগ্রহ করেছেন, এই চামড়াগুলো হয়তো বা তারা বিক্রি করতে না পেরে নর্দমার মুখে ফেলে রেখেছেন। এটা অত্যন্ত গর্হিত কাজ। আমি বারবার নিবেদন করেছি আমাদের নালাগুলো যেন কোনোভাবেই বন্ধ না করা হয়। আমরা এখনো বর্ষাকালে রয়েছি। এই বর্জ্য কোনভাবে নেমে নালাগুলো বন্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি ঢাকাবাসীর কাছে অনুরোধ করছি।
মেয়র বলেন, আমরা কোরবানির জন্য পর্যাপ্ত থলে দিয়েছি। তারপরেও আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের রাস্তার উপর থেকে বর্জ্য সংগ্রহ করতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। আমি আবারও নিবেদন করবো, আপনারা নির্দিষ্ট থলের মধ্যে বর্জ্য রাখবেন। এরপর আমাদের পরিচ্ছন্নতাকর্মীর কাছে অথবা নির্দিষ্ট স্থানে ফেলবেন। আমরা আশাবাদী আজকের মধ্যেই আমরা হাটের এবং কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য