,

করোনা : রাজধানীর হাসপাতালে ‘শয্যা খালি নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রাজধানীর হাসপাতালের কোনো শয্যা আর খালি নাই বলে জানা গেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বুধবার সকাল পর্যন্ত ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ২ হাজার ৭৯টি সাধারণ শয্যা খালি ছিল। আর আইসিইউ শয্যা খালি ছিল ১৩২টি।

যদিও ঢাকার কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ বলছে, বাস্তব পরিস্থিতি এতটাই নাজুক যে ধারণক্ষমতা না থাকায় অনেক রোগীকে ফেরত পাঠাতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ৭০৫টি সাধারণ শয্যার মধ্যে খালি ছিল ৫৪টি।

এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বেড, আইসিইউ সব ফিলআপ। প্রচুর রোগী এখন, অধিকাংশ রোগীই বাইরের জেলার। অনেক ক্রিটিক্যাল রোগী আসছে এখন। বিভিন্ন জেলা থেকে যারা আসছে, তারা আরও আগে আসলে ভালো হত। কিন্তু তারা যখন দেখছে, কিছুই করার নেই- তখনই তারা আসছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, এখন আমাদের এখানে রোগীর সংখ্যাও অনেক বেশি। আর সিরিয়াস রোগীই বেশি। আইসিইউ একটাও খালি নেই। কিছু বেড খালি আছে।

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ বলেন, আমাদের অর্ধেকের বেশি রোগীই ঢাকার বাইরের। ক্রিটিক্যাল রোগীরাই বেশি আসছে। গত তিন দিন আগে সাতজন মারা গিয়েছিল। প্রতিদিনই গড়ে তিনজন মারা যাচ্ছে। আইসিইউ গত তিন সপ্তাহ থেকে খালি নেই।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান চৌধুরী বলেন, আমাদের ৪৫টি বেডই পূর্ণ। প্রতিদিনই রোগীরা ফেরত যাচ্ছে। আইসিইউ ১৬টি, সবগুলোতেই রোগী আছে। আইসিইউতে যশোর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর রোগী বেশি বলে।

সূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য