,

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৭৩ জনের মৃত্যুর

news-image

নিউজ ডেস্ক : গত কয়েক দিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী ছিল। তবে ঈদুল আজহার দিন এসে সংক্রমণ ও মৃত্যু দুটোর সংখ্যায় নিম্নমুখীর খবর এল।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারা দেশে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। ঈদের ছুটি থাকায় নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্তও কমেছে। এর আগের দিন ১১ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

এর আগে মঙ্গলবার করোনায় ২০০ জন, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। আর রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যুর মধ্যে পুরুষ ৯৮ ও নারী ৭৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪৬ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে ৫ জন মারা যান।

এছাড়া একই সময়ে সরকারি-বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৬২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭০৪ জন করোনা রোগী। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড