,

দেশে ফিরেছেন বাঁধন

news-image

বিনোদন প্রতিবেদক : কান থেকে ঢাকায় ফিরেছেন সাদ-বাঁধনেরা। প্রায় ৬০ ঘণ্টার ভ্রমণ শেষে সোমবার দিবাগত রাতে ঢাকায় ফিরেছে রেহানা টিম। ফেসবুকে পোস্ট দিয়ে ছবির প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন তাদের ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কাস্টিং ডিরেক্টর ইয়াছির আল হক বলেন, ‘আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এখন সবাই যার যার বাসায় আছেন। বিশ্রামে আছেন।’

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ২৬ জুন প্যারিসে যান আবদুল্লাহ মোহাম্মদ সাদ, আজমেরী হক বাঁধনসহ সাতজনের একটি দল।

কান চলচ্চিত্র উৎসবের ১১ দিনের ভ্রমণে সাদ–বাঁধনেরা কুড়িয়েছেন প্রশংসা। উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হওয়া ছবিটি কোনো পুরস্কার না পেলেও বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসরে বাংলাদেশের জন্য এনে দিয়েছে সম্মানজনক পরিচিতি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য