,

আফগান প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলা

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে ঈদুল আজহার নামাজ চলার মধ্যেই প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলার ঘটনা ঘটেছে। প্রাসাদের কাছাকাছি তিনটি রকেট বিস্ফোরণ হয়। এতে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে বিস্ফোরণের বিকট শব্দের মধ্যেও প্রেসিডেন্ট আশরাফ গনি ও অন্যান্যদের শান্তভাবে নামাজ পড়া চালিয়ে যেতে দেখা গেছে টিভি ফুটেজে। খবর রয়টার্সের।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রিওয়াইজ স্টানেকজাই জানান, প্রাসাদের বাইরে এসে পড়েছিল তিনটি রকেট। তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে এই হামলার দায় অস্বীকার করে তালেবান বলেছে, তারা এ ঘটনায় জড়িত নয়।

গতবছর মার্চ মাসে প্রেসিডেন্ট হিসাবে গনির দায়িত্ব গ্রহণের সময়টিতে প্রসাদ প্রাঙ্গনের কাছে এসে পড়েছিল চারটি রকেট। সেই রকেট হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য