,

শেষ মুহূর্তে জমজমাট মার্কেট, ফুটপাতেও উপচেপড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শেষ সময়ে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে মিরপুর-১০, ১২ এলাকার মার্কেট, ফুটপাতে সব বয়সী মানুষের ভিড় দেখা গেছে। মিরপুর-১০ ও ১২ নম্বরে শাহ্ আলী মার্কেট ও মিরপুর শপিং কমপ্লেক্স মোবাইল, জুতা, জামা ও ক্রোকারিজ দোকানে ছিল ক্রেতাদের ভিড়।

বিক্রেতারা বলছেন, লকডাউনের পর তারা মাত্র ছয় দিন ব্যবসা করা সুযোগ পেয়েছেন। তার মধ্যে প্রথম দিন ও আজকে বেশি বিক্রি হয়েছে।

শাহ্ আলী মার্কেটের ব্যবসায়ী জুয়েল আকন জাগো নিউজকে বলেন, ‘আজকে বেচা-কেনা ভালো অন্যদিনের তুলনায়। ঈদে গরু কেনার পর যাদের হাতে টাকা পয়সা আছে, তারা একটু কেনাকাটা করতে এসেছেন। সাধারণত ঈদের আগে দিন এমন বেচা-কেনা হয় না। তবে এবার একটু বেচা-কেনা হলো।’

ফ্যাশন হাউজ রেক্সের বিক্রয়কর্মী দানেশ বলেন, ‘এই ক’দিন টুকটাক বেচা-কেনা করেছি। তবে আজকে বিকাল থেকেই ক্রেতার ভিড়ে বেশি।’

রূপনগর থেকে ঈদের কেনাকাটা করতে আসা জামশেদ বলেন, ‘চাকরি কারণে এতোদিন সময় পায়নি। আজকে পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি। কিন্তু আজকে মানুষের ভিড় বেশি।’

ফুটপাতে পা ফেলার জায়গা নেই

এদিকে, মিরপুর-১০ নম্বরে আইডিয়াল স্কুলের সামনের ফুটপাতে মেয়েদের জামা, জুতা, কসমেটিকসসহ হরেক রকমের পণ্য বিক্রি হয়। শাহ্ আলীর সামনের ফুটপাতে ছেলে মেয়েদের জামা, জুতা।

ফায়ার সার্ভিসের সামনের ফুটপাতে জুতা আর তার বিপরীতে ছেলেদের পোশাক। সন্ধ্যার পরে এসব ফুটপাতে নেমেছে মানুষের ঢ্ল। অধিকাংশ বিক্রেতাকে একদামেই পণ্য বিক্রি করতে দেখা গেছে। ক্রেতারা তাড়াতাড়ি কেনাকাটা করার জন্য দু-একটা দোকান দেখেই পছন্দের জিনিস কেনাকাটা করতে দেখা গেছে।

পোশাককর্মী শারমিনা সুলতানা বলেন, রাত ১১টায় নরসিংদীর গাড়ি। যা পারছি ঝটপট কিনে নিয়েছি। বাবার জন্য শার্ট, মায়ের জন্য থ্রি পিস ও ভাই, বোনদের জন্য জামা কাপড় নিয়েছি।

কাপড় বিক্রেতা আজিজ বলেন, ঈদের সময় লকডাউন থাকলে অবস্থা খুব খারাপ থাকতো। বিধি-নিষেধ শিথিল করায় ঈদের বেচা-কেনার পর মোটামুটি পরিবার নিয়ে একটু ভালোমতো চলতে পারব। তারপর তো আবার লকডাউন শুরু হবে। এই বেচাকেনার টাকা দিয়ে লকডাউনের কয়েকটা দিন চলতে পারব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য