,

অনলাইনে অর্ডার করে ৩ ঘণ্টায় গরু পেলেন ফারিয়া!

news-image

বিনোদন ডেস্ক : রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসবের প্রধান বিষয় হলো পশু কোরবানি। তাই শেষ সময়ের ব্যস্ততায় কাটছে সবার সময়।

ব্যতিক্রম নন তারকারাও। ঈদের জন্য কেনাকাটা কিংবা কোরবানির জন্য পশু কেনায় ব্যস্ত অনেকেই। কেউ ছুটে যাচ্ছেন পশুর হাটে, আবার কেউ লোক পাঠিয়ে কিনে আনাচ্ছেন গরু-ছাগল।

তবে একটু ভিন্ন পন্থায় কোরবানির পশু ক্রয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি অনলাইনের মাধ্যমে গরু কিনেছেন। মজার ব্যাপার হলো, অর্ডার দেয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যে গরু ডেলিভারি পেয়েছেন এ নায়িকা।

খবরটি জানিয়েছেন ফারিয়া নিজেই। ফেসবুক পেজে গরুর একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “আমাদের গরু। অর্ডার করলাম ৮টায়, আর ডেলিভারি পেলাম ১১টায়। এটা কেবল রুসলানের জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ এবং শুভকামনা রইল ‘প্রোটিন ফ্যাক্টরি’র জন্য।”

জানা গেছে, রুসলান হোসেন ফারিয়ার বন্ধুসুলভ মানুষ। তার একটি প্রতিষ্ঠান রয়েছে ‘প্রোটিন ফ্যাক্টরি’ নামে। সেখান থেকেই এবার কোরবানির পশু অনলাইনে বিক্রি করা হচ্ছে। ফারিয়ার গরুটিও এই প্রতিষ্ঠান থেকে কেনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য