,

জোকারের প্রেমে টয়া!

news-image

বিনোদন ডেস্ক : ছোট ভাইয়ের জন্মদিনে মিথিলার পরিচয় হয় একটা জোকারের সঙ্গে। মিথিলা খুব অবাক হয়ে খেয়াল করে, এই লোকটা সবাইকে হাসায় কিন্তু তার ভেতরে চাপা আছে গভীর দুঃখ। সে ঠিক করে, যে করেই হোক মিস্টার জোকারের দুঃখ দূর করবেই।

নিজ উদ্যোগেই মিথিলা বন্ধু হয়ে যায় মিস্টার জোকারের। উচ্ছ্বল সেই বন্ধুত্বই এক সময় ভালোলাগা এবং ভালোবাসায় রূপান্তরিত হয়। কিন্তু একটা পর্যায়ে ভুল বুঝে মিথিলা হারিয়ে ফেলে জোকারকে। তৈরি হয় দূরত্ব। জোকার হারিয়ে ফেলে তার হাসি। দূরত্ব ঘুচিয়ে মিথিলা কি পারবে জোকারের কাছে ফিরতে? পারবে জোকারের হাসি ফিরিয়ে দিতে?

এ প্রশ্নের উত্তর জানা যাবে ‘মন বাড়িয়ে ছুঁই’ নাটকটি দেখার মাধ্যমে। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে।

আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য