রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে ১৯ কোটি করোনা রোগীর মধ্যে সুস্থ ১৭ কোটি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৪৫ লাখ জনে। একই সঙ্গে মৃত্যু হয়েছে ৪১ লাখের বেশি।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১৯ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৭৭৮ জনে। আর মৃত্যু হয়েছে ৪১ লাখ ১২ হাজার ৫৫৬ জনের। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৯৪৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৫৯২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৭ জন, আর মারা গেছেন ৬ হাজার ৯৬৫ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন কোটি ৫০ লাখ ১৮ হাজার ৬০০ জন। এতে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৪ হাজার ৯৮৩ জনের।

অন্যদিকে করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ১১ লাখ ৭৩ হাজার ১৯ জন। এতে মৃত্যু হয়েছে চার লাখ ১৪ হাজার ৫১৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন তিন কোটির বেশি মানুষ।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

তবে তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে উঠে এসেছে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ১২৫ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।

তালিকায় করোনা শনাক্ত ও মৃত্যুতে বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, সুইডেন, রোমানিয়া ও পাকিস্তান।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু