,

মোশাররফ করিম, বৈশাখী টিভির প্রধান নির্বাহীসহ আরও ৩ জনের বিরুদ্ধে মামলা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসাইন, অভিনেতা ফারুক আহমেদ, পরিচালক আদিবাসী মিজান এবং বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। ৫০ কোটি টাকার মানহানি মামলাটি করেছেন এক আইনজীবী। মামলা নম্বর ২১৫/২০২১।

রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লার আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী।

‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।
বাদীপক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী রফিকুল ইসলাম হোসাইনী বলেন, “গত ৯ জুলাই সকালে নাটকটি আমার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। নাটকের দুটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা দায়ের করি।”

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও কুমিল্লা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য