,

স্বাস্থ্যবিধি ভঙ্গ: গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা করলেন মেয়র আতিক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর গাবতলী পশুর হাটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বেলা ১১টার পর হাটে গিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গের দৃশ্য দেখে হাট কর্তৃপক্ষকে এই জারিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র মেয়র মো. আতিকুল ইসলামের এপিএস ফরিদ আহমেদ। তিনি জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জরিমানা করেন এবং ১ ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দেন ডিএনসিসি মেয়র।

এর আগে, কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেয়র।
গত শনিবার (১৭ জুলাই) গুলশানে নগর ভবনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা জানান। ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি এলাকায় স্থাপিত একটি স্থায়ী ও আটটি অস্থায়ী পশুর হাট ইজারার কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ সার্বিক তত্ত্বাবধানের জন্য গঠিত মনিটরিং টিমের সঙ্গে এ আলোচনা সভা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য