,

‘করোনাকালে বিভিন্ন দেশে বিদ্রোহ হয়েছে কিন্তু বাংলাদেশে হয়নি’

news-image

দিনাজপুর প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশে বিদ্রোহ হয়েছে কিন্তু বাংলাদেশে তা হয়নি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার যে তত্ত্ব দিয়েছেন তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে। করোনায় বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে করোনা কোনো আঘাত করতে পারেনি। দেশের উন্নয়ন সমানতালে এগিয়ে চলছে। যারা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা দেখুক এই করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে।

সোমবার সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ডায়নামেটিক নেতৃত্বদানকারী নেতা পৃথিবীতে আর নেই, বড় দেশ থাকতে পারে বড় সম্পদশালী থাকতে পারে কিন্তু বড় নেতৃত্বদানকারী নেতা নেই। তাই এই মঞ্চ থেকে আল্লাহর কাছে তার সুস্থতা, মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করছি।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান এর সভাপতিত্বে ও ডাঃ ইমরুল কায়েস এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আবু মো. জাকিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল কুদ্দুস, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা চত্বরে এলজিইডির বাস্তবায়নাধীন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, ৭টি পাকা রাস্তার উদ্বোধনসহ এডিপি প্রকল্পের আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যানগাড়ি ও বাই সাইকেল বিতরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য