,

সাধারণ শয্যা থেকে ৯ গুন বেশি রোগী আইসিইউ শয্যায়

news-image

রাজধানীর মহাখালীস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের ৫০০ সাধারণ শয্যার মধ্যে ৪৮১টি খালি রয়েছে। অর্থাৎ হাসপাতালটিতে সাধারণ শয্যার রোগী ভর্তি আছেন ১৯জন।

অন্যদিকে ২১২ আইসিইউ শয্যার মধ্যে ৩৬টি ফাঁকা আছে। অর্থাৎ ১৭৬টি আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন।

হাসপাতালটির শয্যাগুলোর তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ শয্যা থেকে ৯ গুনের বেশি আইসিইউ শয্যায় রোগী ভর্তি। সাধারণ শয্যায় চাপ না থাকা ও আইসিইউ শয্যায় এতো চাপ থাকার বিষয় খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে হাসপাতালের ভর্তি রোগীদের মধ্যে অধিকাংশই ঢাকার বাইরের। বিশেষ করে গুরুত্বর রোগীরাই হাসপাতালটিতে চাপ বাড়াচ্ছেন। যে কারণে সাধারণ শয্যা থেকে আইসিইউ শয্যায় এতো রোগী ভর্তি।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ১৮ এপ্রিল ডিএনসিসি মহাখালী কাঁচাবাজারের ৬ তলা বিশিষ্ট এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনে এই হাসপাতাল চালু করা হয়। হাসপাতালটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। যার সার্বিক সহযোগিতা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য