শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় তরুণদের মৃতের সংখ্যা বাড়ছে

news-image

অনলাইন ডেস্ক : দেশে বয়স্কদের পাশাপাশি তরুণরাও অধিকহারে করোনায় সংক্রমিত হচ্ছেন। তরুণদের মৃতের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, মিউটেশনের ভেতর দিয়ে করোনা বিবর্তিত রূপ তরুণদের আক্রান্ত করার এবং তীব্র মাত্রার সংক্রমণ সৃষ্টি করার সক্ষমতা অর্জন করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোববার ১০ বছরের কম বয়সী একজন তরুণ মারা গেছে। এদিন ১১ থেকে ২০ বয়সী ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন তরুণ মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এখন পর্যন্ত ৫৫ জন ১০ বছরের কম বয়সী শিশু করোনায় মারা গেছে। ১১ থেকে ২০ বছর বয়সী তরুণ মারা গেছে ১১৪ জন। ২১ থেকে ৩০ বছর বয়সী মৃত্যু গেছেন ৩৭৬ জন। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী মারা গেছেন ১০১৬ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ২ হাজার ১৩১ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ২ হাজার ১৩১ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন ৪ হাজার ৩০৫ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ৬১ থেকে ৭০ বছর বয়সী মানুষ। এই বয়সী মানুষ মারা গেছেন ৫ হাজার ৫৯৫ জন, যা মোট মৃতের ৩১.৩৭ শতাংশ। এছাড়া ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩ হাজার ১০৯ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৯৭২ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ১৯৮ এবং ১০০ বেশি বয়সী মারা গেছেন ২৩ জন।

দেশে এখন পর্যন্ত মোট মারা গেছেন ১৯ হাজার ৮৯৪ জন। যার মধ্যে পুরুষ ১২ হাজার ৪১৪ জন এবং নারী ৫ হাজার ৪৮০ জন। পুরুষ ও নারীর শতকরা হার যথাক্রমে ৬৯.৩৮ ও ৩০.৬২।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে যুক্তরাজ্য, আফ্রিকানসহ বিভিন্ন নতুন ভ্যারিয়েন্টের সংক্রামণ ঘটেছে। বিশেষ করে এখন ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট চলছে। নতুন ভ্যারিয়েন্টগুলো খুবই শক্তিশালী। করোনা বিবর্তিত এসব ধরণ তরুণদের আক্রান্ত করার পাশাপাশি তীব্র মাত্রার সংক্রমণ সৃষ্টি করার সক্ষমতা রয়েছে। এ কারণেই তরুণরা আক্রান্ত হচ্ছেন। এছাড়া এসব ধরনের আক্রমণ ক্ষমতা, ফুসফুস এবং অন্যান্য অঙ্গের ক্ষতির ব্যাপ্তি, জটিলতা আগের ধরনগুলোর চেয়ে বেশি। তাই রোগীরা দ্রুত গুরুত্বর হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন।

ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজী বিভাগের অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু বাংলাদেশ জার্নালকে বলেন, করোনা প্রতিনিয়তই নিজের রূপ পরিবর্তন করছে। আরো শক্তিশালী হচ্ছে। নতুন ভ্যারিয়েন্টগুলো অপেক্ষাকৃত কম বয়সীদের আক্রান্ত হতে দেখা যাচ্ছে। শিশুমৃত্যুর ঘটনাও ঘটছে। তাই শিশুদের কিছু হবে না বা ঝুঁকি নেই তা বলা যাবে না।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা