,

মিষ্টি মেয়ে কিংবদন্তি অভিনেত্রী কবরীর জন্মদিন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে বলা হয় কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। আজ নন্দিত এই অভিনেত্রীর জন্মদিন। এবারের জন্মদিনে আনন্দ নয়, দুঃখকেই মনে পড়বে তাকে ঘিরে। কারণ আজ ধরাধামে নেই তিনি। গত ১৭ এপ্রিল সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই তারকা।

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। তার আসল নাম মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর।

৭১ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসেরও মারাত্মক ক্ষতি হয়। গত ৫ এপ্রিল দুপুরে করোনা আক্রান্ত হন অভিনেত্রী। সেদিন রাতেই কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সাংসদ কবরী। আর সেখানেই তার মৃত্যু হয়।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু সাহারা বেগম কবরীর। এরপর অভিনয় করেছেন ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘সারেং বৌ’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়’, ‘আগন্তুক’ সহ জহির রায়হানের তৈরি উর্দু সিনেমা ‘বাহানা’ এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ সহ অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য