,

আজ সন্ধ্যায় ঢাকায় আসছে মডার্নার ৩০ লাখ টিকা

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসছে মডার্নার আরও ৩০ লাখ টিকা। সোমবার ( ১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এ করোনার টিকা।

এই টিকাগুলো আজ সকালে এসে পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইটের শিডিউল বদলের কারণে টিকা সন্ধ্যায় আসছে। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।
এর আগে, গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য