,

করোনায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া; ১৭ দিনে ১১৪ চিকিৎসকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটিতে করোনায় ১৭ দিনে ১১৪ জন চিকিৎসক মারা গেছেন। রবিবার ইন্দোনেশিয়ার ডক্টর্স অ্যাসোসিয়েশন (আইডিআই) এ তথ্য জানিয়েছে।

আইডিআই’র তথ্য মতে, ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত মোট ৫৪৫ জন চিকিৎসক মারা গেছেন। সেই হিসেবে মাত্র ১৭ দিনে মারা গেছেন ২০ শতাংশ চিকিৎসক।

আইডিআই কর্মকর্তা মহেসা পারানাদিপা জানিয়েছেন, তারা উদ্বিগ্ন যে, চিকিৎসা ব্যবস্থা এই ধাক্কা সামাল দিতে পারবে না।
তিনি বলেছেন, ‘আমরা কার্যক্ষমতায় সম্ভাব্য ধসের ব্যাপারে উদ্বিগ্ন। এটা সরকারের দেওয়া পরিসংখ্যান।’

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে সোমবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৭৭, ৪৭৬ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৭৩,৫৮২ জনের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য