,

ব্রিটেনে করোনার সংক্রমণ রোধের বিধিনিষেধ প্রত্যাহার, ১২০০ বিজ্ঞানীর উদ্বেগ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহারের যে সিদ্ধান্ত ঘোষণা করেছে ব্রিটেন তা মঙ্গলজনক সিদ্ধান্ত হতে যাচ্ছে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে এমন বার্তা স্পষ্ট জানিয়ে দিলেন বিজ্ঞানীরা।

ব্রিটেনের কোভিড-১৯ বিধি থেকে বেরিয়ে আসার এই সিদ্ধান্ত গোটা বিশ্বের পক্ষেই অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে চলেছে, এই মর্মে হুঁশিয়ারি দিলেন ১২০০ বিজ্ঞানী। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে ডেল্টার মতো করোনাভাইরাসের শক্তিশালী রূপগুলি আরও দ্রুত ছড়িয়ে পড়বে।

বিশ্বের বিভিন্ন দেশে দেশে সার্বিক টিকাকরণের ছবিটা এখনও খুব স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে তারা জানালেন, এর ফলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা, ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসে মার্টিন-মোরেনো পর্যন্ত বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথায় চমকে গিয়েছি। গভীর উদ্বেগের বিষয়। এই সিদ্ধান্তের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে চলেছে।

বিখ্যাত চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত গবেষণা পত্রিকা ‘ল্যানসেট’-এর সম্পাদকের কাছে পাঠানো এক চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশের ১২০০ জন বিজ্ঞানী। নিউজিল্যান্ড, ইতালি এবং ইসরায়েল সরকারের বিশেষজ্ঞরা এ ব্যাপারে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিজ্ঞানী ও চিকিৎসকদের এক আন্তর্জাতিক অনলাইন শীর্ষক সম্মেলনেও।

তাদের বক্তব্য, বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া ও সেই সব দেশ থেকে নিজের নিজের দেশে ফিরে আসার জন্য ব্রিটেন এক গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল। ব্রিটেন কার্যত গোটা বিশ্বের পরিবহন ‘হাব’। ফলে ব্রিটেন এক দেশ থেকে অন্য দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার এক সুবিধাজনক ক্ষেত্র হিসেবে কাজ করবে এবং বিপদ ঘনাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য