,

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঈদযাত্রায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এতে কোথাও যান চলাচলে ধীরগতি আবার কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।

সোমবার (১৯ জুলাই) ভোর থেকে যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির সৃষ্টি হয়। এ ধীরগতি মাঝে মধ্যে যানজটে রূপ নিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ ও গরু ব্যবসায়ীরা।

ঢাকা থেকে বগুড়াগামী বাসের যাত্রী মোকলেছুর রহমান বলেন, ‘রোববার (১৮ জুলাই) রাতে বাসে উঠেছি। এখন সকাল ৯টা বাজে। এখনও হাটিকুমরুল গোলচত্বর পাইনি। কখন বাড়ি পৌঁছাব ঠিক নেই।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও যানবাহনের অতিরিক্ত গাড়ির চাপে ধীরগতির সৃষ্টি হচ্ছে। আবার ধীরগতি থেকে কখনো যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য