মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

news-image

রংপুরের মিঠাপুকুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর মোস্তফা কোল্ড স্টোরেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন মেয়ে শিশু ও চারজন পুরুষ রয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বড়দরগাহ্ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বড়দরগাহ্ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ামিন-উদ-দৌলা ঢাকা পোস্টকে জানান, নিহত পাঁচজনের মধ্যে হাজী আব্দুল মতিন (৭২) নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার মৃত আব্দুল হামিদ মুন্সির ছেলে।

বাকিরা হলেন- সাভারের ধামরাই চৌতাল এলাকার মৃত আব্দুল হকের ছেলে সেলফি পরিবহনের বাসচালক আব্দুল খলিল (৫০), গাইবান্ধার সুন্দরগঞ্জের জমির উদ্দিনের ছেলে কৃষক ফরিদ (৩৫), একই জেলার সাদুল্যাপুরের ইসুবপুর গ্রামের বাবু মিয়ার মেয়ে বাবলী আক্তার (৯) ও নীলফামারীর সৈয়দপুরের কাজীপাড়ার মৃত আফাজ উদ্দিনের ছেলে আহসান হাবীব (২৭)। এদের মধ্যে দুর্ঘটনায় নিহত শিশু বাবলী আক্তারের মা সেতারা বেগম আশঙ্কাজনক অবস্থায় রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মুখোমুখি সংঘর্ষে বাস দুটি ছিটকে গিয়ে সড়কের দুপাশের খাদে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। সকাল সাড়ে ১০টার দিকে খাদে পড়ে থাকা বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান। তিনি জানান, রোববার সকালে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোহানা পরিবহন ও ঢাকাগামী সেলফি পরিবহন নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা