সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পশুর হাটে জায়গা নিয়ে দু’পক্ষের সংর্ঘষ, আহত একব্যক্তির মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের মারামারি ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত মো. শাহ আলম (৩৫) নামে আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই আলম বাদী হয়ে ৩ জনকে আসামী করে  হত্যা মামলা দায়ের করেন। এজহার ভুক্ত আসামী ইসহাক কে গ্রেফতার করে রোববার সকালে জেলা বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন পুলিশ। এর আগে গতকাল (১৭) জুলাই শনিবার দুপুরে উপজেলার  বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট গরুর রাখার জায়গা নিয়ে এ সংর্ঘের ঘটনা ঘটে। নিহত শাহ আলম উপজেলার শ্যামবাড়ি এলাকার মো. ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলমের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমল্লিা মেডিকেল কলজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান শাহ আলম।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে । এজহার ভু্ক্ত আসামী ইসহাককে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সে চিকিসাধীন অবস্হার ঢাকা মেডিক্যালে মারা গেছে। সেখান থেকে ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরিবারের কাছে মরদেহ দেওয়া হবে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস