,

ভারতে টিকার জোগান বাড়লে বাংলাদেশও পাবে: ভারতীয় হাইকমিশনার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, যদি ভারতে করোনাভাইরাসের টিকার জোগান বেড়ে থাকে, তাহলে বাংলাদেশকেও টিকা দেওয়া সম্ভব হবে। টিকার বিষয়টি পরীক্ষা করে দেখতেই ভারতে যাচ্ছেন তিনি। রোববার সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহের বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, টিকা সরবরাহের অবস্থা কী, সেটি জানার জন্যই তিনি ভারতে যাচ্ছেন। যদি ভারতে জোগান বেড়ে থাকে, তাহলে চেষ্টা থাকবে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়ার।
আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ করোনাভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে উল্লেখ করেন বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, রেলপথের নির্মাণকাজ ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের কাজ চলছে। ভূমি অধিগ্রহণ হয়েছে। চার লেন প্রকল্পের কাজ শেষ করতে এক বছর সময় লাগবে। বিক্রম দোরাইস্বামী আজ সকালে আখাউড়া স্থলবন্দরে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য