,

এবার কাজী হায়াতের ‘জয় বাংলা’ ছবিতে বাপ্পী ও মিতু

news-image

অনলাইন ডেস্ক : শোবিজের প্রিয়মুখ জাহারা মিতু। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তার। এরপর ‘কমান্ডো’ নামের আরেকটি সিনেমায় কলকাতার নায়ক দেবের নায়িকা হয়েছেন। সম্প্রতি যুগল পরিচালক অপূর্ব-রানার ‘যন্ত্রণা’ ছবিতে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবির শুটিং শুরু হওয়ার আগেই বাপ্পীর বিপরীতে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন জাহারা মিতু।

জানা গেছে, সরকারি অনুদানে নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন বর্ষীয়ান পরিচালক কাজী হায়াৎ। ছবিটির নাম রাখা হয়েছে ‘জয় বাংলা’। মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন কাজী হায়াৎ।

নতুন এই ছবিতে চু্ক্তিবদ্ধ হওয়ার পর বাপ্পী চৌধুরী গণমাধ্যমকে বলেন, মুনতাসির মামুন স্যারের ‘জয় বাংলা’ উপন্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটি পর্দায় উপস্থাপন করবেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে যুক্ত হতে পারা সৌভাগ্যের মনে করছি। আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে যা যা করা দরকার সবই করবো।
‘জয় বাংলা’ হতে যাচ্ছে কাজী হায়াতের ৫১তম সিনেমা। তার ছবিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি গর্বের বলে মনে করছেন জাহারা মিতুও। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জয় বাংলা’ আমার অনেক আগেই পড়া। আমার প্রিয় উপন্যাসের তালিকায় এটি অন্যতম। সেই উপন্যাসে এবার অভিনয় করব। ভাবতেই ভালো লাগা কাজ করছে। সবার দোয়া চাই, যেনো চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য