,

সিদ্দিকী নাজমুল আলমের হার্টের অপারেশন সম্পন্ন

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। গতকাল শনিবার সেন্ট্রাল লন্ডনের বার্টজ হসপিটালে তার হার্টে অপারেশন হয়। প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।

খোকন তার পোস্টে লেখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের আজ (শনিবার) অপারেশন। হার্টে তিনটা ব্লক ধরা পড়েছে। সেন্ট্রাল লন্ডনের বার্টজ হসপিটালে অপারেশন হচ্ছে। সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বলতে পারি, তার মতো সাহসী ও ডায়নামিক সংগঠক দলের কোনদিন দুঃসময় এলে অনেক দরকার হবে। একসাথে কাজ করার অভিজ্ঞতা থেকেই বলছি, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে চারদিকে যখন সুনসান নীরবতা তখনও এই ছেলেটা কিছু নেতাকর্মীকে নিয়ে সবসময় মাঠে সরব ছিল।

নাজমুলের সুস্থতার জন্য সবার দোয়া চান খোকন। উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য