বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী দল না থাকলে সরকার দুর্বল হয়: মির্জা আজম

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, শক্তিশালী দল না থাকলে সরকার দুর্বল হয়। কাজেই আওয়ামী লীগকে আরও বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। মেয়াদোর্ত্তীণ সব শাখায় সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বের করে আনতে হবে।

আজ দুপুরে রাজধানীর লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। মহানগর আওয়ামী লীগ নেতাদের মধ্যে আব্দুর সাত্তার মাসুদ, কাজী মোর্শেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, আক্তার হোসেন, গোলাম সারোয়ার কবির, এফ এম শরিফুল ইসলাম, আব্দুল মতিন ভুইয়া, রাকিবুল হাসান সোহেল, আনিছুর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জা আজম বলেন, ঢাকা বিভাগে সবচেয়ে দুর্বল সংগঠন ঢাকা মহানগর। সম্মেলনের কোনো চর্চা না থাকায় মহানগরের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের জড়তা চলে এসেছে। আমরা সচল করার চেষ্টা করছি। ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটি গঠনের নিদের্শনা দিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। আজকে লালবাগ থানায় পূণার্ঙ্গ কমিটি নেই। এটা দুঃখজনক।

করোনাকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসচেতনতাই পারে আমাদের করোনা থেকে রক্ষা করতে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।

টিকা নিয়ে বিএনপি রাজনীতি করছে মন্তব্য করে আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টায় আমরা টিকা সংগ্রহ করতে পেরেছি। যে সময় অনেক ধনী দেশগুলো টিকার জন্য হাহাকার করছিল। এখন অনেক দেশ থেকে টিকা এনে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু বিএনপি সরকারকে সাধুবাধ না জানিয়ে মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা