রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরে হজের খুতবা দেবেন শেখ বন্দর বালিলা

news-image

অনলাইন ডেস্ক : করোনাকালে দ্বিতীয় বারের মতো সীমিত সংখ্যক হাজিদের অংশগ্রহণে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার সৌদির বিভিন্ন স্থান থেকে হাজিরা মক্কার মসজিদুল হারামে এসে তাওয়াফ শুরু করেছেন। এবারের জিলহজ মাসের নবম দিন আরাফার দিন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। চলতি বছরে আরাফার দিনের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ ড. বন্দর বিন আবদুল আজিজ বালিলা। খবর সৌদি গেজেটের।

রাজকীয় এক ডিক্রির মাধ্যমে সৌদি আরবের বাদশাহ সালমান এই নির্দেশ জারি করেন। গ্র্যান্ড মসজিদের ইমামের দায়িত্ব ছাড়াও শেখ বন্দর কাউন্সিল অব সিনিয়র স্কলার্সেরও সদস্য। আরাফাতের দিনে খুতবার দায়িত্ব দেয়ার পর সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানিয়েছেন শেখ বন্দর বালিলা।

পবিত্র হজের দিন ধর্মপ্রাণ মুসল্লীরা আরাফার ময়দানে পর্বত ও এর আশপাশে অবস্থান করেন। আরাফাতের মসজিদে নামিরা থেকে একজন ইমাম সমবেত মুসলিমদের উদ্দেশে খুতবা দেন। খুতবা দেয়ার জন্য প্রতি বছর মক্কার মসজিদুল হারাম বা মদিনার মসজিদে নববীর কোনো একজন ইমামকে নির্বাচন করা হয়। এই বছর মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ ড. বন্দর বিন আবদুল আজিজ বালিলাকে নির্বাচিত করা হয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল রবিবার (১৮ জুলাই) থেকে হজের কার্যক্রম শুরু হবে। আগামী ২২ জুলাই পাঁচদিন পর্যন্ত হজের কার্যক্রম অব্যাহত থাকবে। আজ শনিবার ভোরবেলা থেকে হাজিদের পদচারণায় মুখরিত হয়েছে পবিত্র কাবা চত্বর।

হজের প্রাথমিক কার্যক্রম হিসেবে হাজিরা ইতোমধ্যে কাবার তাওয়াফ (তাওয়াফ কুদুম) শুরু করেছেন। এরপর তারা সাফা-মারওয়া সায়ি করবেন। আগামীকাল রবিবার তারা মিনা প্রাঙ্গণে অবস্থান করবেন। এরপর সোমবার তারা ১০ কিলোমিটার দূরের আরাফা প্রাঙ্গণে যাবেন। এরপর দিন তারা ঈদুল আজহা উদযাপন করবেন।

উল্লেখ্য, চলতি বছর ১৯ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার ঈদুল আজহা পালন করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু