রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মারপিটের মামলা তুলে নিতে বৃদ্ধ বাবা-মাকে ‘হত্যার হুমকি’

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধিস : ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় বৃদ্ধ বাবা-মাকে মারপিটের ঘটনায় মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছেন। নিজেদের জীবন বাঁচাতে এবং আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাবা-মা।

শনিবার ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটি কার্যালয় কলেজপাড়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে নির্যাতিত কুলসুম বিবি ও আজিম উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, জেলার পীরগঞ্জ উপজেলার দিহানগর মৌজায় ১৬৮ শতক জমি সরকার কর্তৃক একশ বছরের জন্য লিজপ্রাপ্ত হয়ে বসবাস ও চাষাবাদ করে জীবনযাপন করছি। লিজপ্রাপ্ত জমির মধ্যে ৩৮ শতক নিজেদের দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালায় বড় ছেলে কফিল উদ্দিনসহ অনেকে।
এমতাবস্থায় গত ৯ জুলাই ওই জমি দখল নিতে পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের দেহানাগড় ডাঙ্গীপাড়ায় নিজ বাসায় ফেরার পথে কুলসুম ও আজিম উদ্দিনকে পথরোধ করে বেধরক মারপিট করে তাদের ছেলে ও ছেলের সহযোগীরা। বাবা-মাকে মারপিটের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে এলাকাবাসী বৃদ্ধ বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মারপিটের ঘটনায় আত্মীয় খালেদুরের নির্দেশে বাদির ছেলে কফিল উদ্দীন, মানিক হোসেন, মুক্তার হোসেন, আবু তাহের, মালেকা বেগম, জেসমিন জড়িত থাকার অভিযোগে বৃদ্ধ বাবা-মা বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলার পরের দিনেই আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বৃদ্ধ কুলসুম বিবি ও আজিম উদ্দিনকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ বৃদ্ধ বাবা-মার।

উপায় না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী বাবা-মা। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি খালেদুর একজন মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন বলে জানান তারা।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু