,

বঙ্গবন্ধু সেতুতে ৩৪ হাজার পরিবহন পারাপার, টোল আদায় প্রায় তিন কোটি

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। দেশের বৃহৎ এ সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৪ হাজার পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (১৭ জুলাই ) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৩ হাজার ৯১২ পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

জানা গেছে, সেতুর পূর্বপাড়ে ১৭ হাজার ৫১৩ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৬ লাখ পাঁচহাজার ১১০টাকা। সেতুর পশ্চিমে ১৬ হাজার ৩৯৯ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৬৯০ টাকা।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। আজকেও যে পরিমাণ পরিবহন পারাপার হচ্ছে তাতে টোল আদায় আরও বেশি হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য