,

রংপুরে যমুনেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত যুবতীর লাশ

news-image
রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে ভেসে আসা এক অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের যমুনেশ্বরী নদীর কাশিয়াবাড়ি সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। ওই যুবতীর নাম পরিচয় এখনও জানা যায়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশের ওসি ফারুক আহম্মেদ বলেন, কাশিয়াবাড়ি সেতুর কাছে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী মুঠোফোনে বিষয়টি আমাদের জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত এ লাশের পড়নে প্রিন্টের সেলওয়ার কামিজ রয়েছে। বয়স আনুমানিক ২২-২৫ বছর হবে।

অর্ধগলিত এ লাশটি দীর্ঘ সময় পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। তবে প্রাথমিকভাবে লাশের পরিচয় ও যুবতীয় মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও ওসি জানান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১