,

কান উৎসবে টপ মডেল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রিয়তি

news-image

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়ারল্যান্ডের নাগরিক এই সুন্দরী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন৷

বাংলাদেশের মেয়ে প্রিয়তি ৷ তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়।

বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন। আয়ারল্যান্ডের নাগরিক এই সুন্দরী নিজেই বিভিন্ন গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন৷

প্রিয়তী জানান, তিনি টপ মডেল এওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত। অনুভূতি প্রকাশ করে জানান, ‘আমি এতোই আবেগ আপ্লুত হয়ে আছি যে অনুভুতি প্রকাশ করতে পারছি না। কান চলচ্চিত্র উৎসবের মতো সম্মানিত আসরে সেরা মডেল হওয়া; এই আনন্দ প্রকাশের আসলে ভাষা নেই আমার কাছে৷

প্রিয়তী আরও জানান, এবারে কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা এখানে অংশ নিয়েছেন। এটি ছিলো এ উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকে টপ মডেলের এওয়ার্ড পেয়েছেন প্রিয়তি৷

পেশাগতভাবে বৈমানিক হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডেই বাস করছেন৷ নানা দেশে নানা পুরস্কার ও স্বীকৃতি অর্জন করে নিয়েছেন তিনি৷

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য