,

মহামারীর কারণে ‘জীবন সঙ্কটে’ ২ কোটি ৩০ লাখ শিশু!

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারীর জেরে গত বছর পোলিও এবং হামের মতো ভ্যাকসিন পায়নি অন্তত ২ কোটি ৩০ লাখ শিশু। ফলে নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারে এই ধরনের ভাইরাসগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনাইটেড নেশনস চিল্ড্রেন’স ফান্ড একটি বার্ষিক রিপোর্টে জানিয়েছে, করোনার তৃতীয় ঢেউ আসছে। তাতে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা শিশুদের। কারণ তারা কোভিড-টিকা পায়নি। এর মধ্যে পোলিও, হাম, ডিপথেরিয়া, টিটেনাসের মতো অন্য টিকাগুলোও পায়নি দু’কোটির ওপরে শিশু। ‘ঝড়’ আসছে। একাধিক সংক্রামক রোগের সামনে ঠেলে দেওয়া হচ্ছে শিশুদের।

বিশেষজ্ঞদের কথায়, বিভিন্ন দেশ করোনা-বিধি লঘু করে দিয়েছে। এদিকে, কোভিড টিকা তো বাদ-ই থাক, অন্য যে রোগের টিকা বাজারে যথেষ্ট পরিমাণে রয়েছে, সেগুলোও দেওয়া হয়নি শিশুদের। এতে সংক্রামক রোগের জীবাণু বাড়বে, তাদের সংক্রমণের হার বাড়বে। যে রোগগুলো হয়তো টিকা দিয়ে আটকানো যায়, সেগুলোও ছড়াবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন’ বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন বলেন, ‘‘২০২১ সালে আরেকটা ঝড় আসার জন্য সব কিছু তৈরি করে দিয়েছি আমরা।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, হাম একটি অতিসংক্রামক ব্যাধি। ৫ বছরের নীচে শিশুদের মৃত্যুও ডেকে আনতে পারে এই রোগ। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ায় শিশুদের স্বাস্থ্য তুলনামূলকভাবে দুর্বল। পোলিও ভাইরাস চিরকালের জন্য কোনও শিশুকে পঙ্গু করে দিতে পারে। এ অবস্থায় প্রতিষেধক থেকেও তা না-দিতে পারা দুঃখজনক। সূত্র: ইউনিসেফ ওয়েবসাইট ও নিউ ইয়র্ক টাইমস

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য