,

তুরস্কের জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোষ্ঠীকে হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের নিরাপত্তার বিরুদ্ধে হুমকিমূলক সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেছেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে সন্ত্রাসী গোষ্ঠীই হোক না কেন, তাদের অক্ষম করার সামর্থ্য ও ইচ্ছাশক্তি তুরস্কের আছে। খবর ডেইলি সাবাহ এর।

তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধের পঞ্চমতম বার্ষিকী স্মরণে গতকাল বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের সীমানার বাইরে যেখানেই হুমকি রয়েছে, সেখান থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাই রাতে তুরস্কে সামরিক বাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। ঘটনার পরপরই অভ্যুত্থানের প্রতিবাদে তুরস্কের শহরগুলোর রাস্তায় নেমে পড়ে গণতন্ত্রকামী সাধারণ মানুষ। এসময় অভ্যুত্থানকারীদের আক্রমণে ২৫১ জন নিহত ও অন্তত দুই হাজার দুই শ’ জন আহত হয়। পরে তুর্কি জনতার বিক্ষোভের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় অভ্যুত্থানকারীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য