,

দৌলতদিয়ায় দীর্ঘ হচ্ছে পশুবাহী ট্রাকের সারি

news-image

জেলা প্রতিনিধি : নদীর তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় কোরবানির পশুবাহী কয়েকশ ট্রাক আটকা পড়েছে। ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেক গরু।

এছাড়া নদী পারাপারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে যাত্রীবাহী বাসসহ কয়েকশ যানবাহন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

গরুর মালিক, ব্যবসায়ী ও ট্রাকের চালকরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা তারা সিরিয়ালে আটকে আছেন। এ সময় গরমে অনেক গরু অসুস্থ হয়ে শুয়ে পড়ছে। এ কারণে তারা গরুর মাথায় পানি দিচ্ছেন এবং হাতপাখা দিয়ে বাতাস করছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত আছে। এতে ফেরি পারাপারে সময় লাগছে বেশি। এছাড়া কোরবানির পশুবাহী গাড়ি ও লকডাউন শিথিলে যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ায় কিছুটা জট তৈরি হয়েছে। পশুবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। আশা করা যায় দ্রুত এ চাপ কমে যাবে।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪টি ঘাট দিয়ে ১৫টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য