,

রাজধানীর সায়দাবাদে বাসায় আগুন, ৩ জন দগ্ধ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর সায়দাবাদ করাতিটোলা এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তারা দগ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- রাজু মিয়া (৬০), শাহজাহান (৫৪) ও জয়নাল মিয়া (৬১)। তাদের শরীরের ৩০ থেকে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রাজুর শরীরের ১৭ শতাংশ, শাহজাহানের ৪৫ ও জয়নালের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন জনকেই আইসিইউতে নেওয়া হয়েছে।
যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দগ্ধরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য