,

ডিসেম্বরের মধ্যে টিকার আওতায় আসবে ৯০ শতাংশ মানুষ : হানিফ

news-image

জেলা প্রতিনিধি : আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ।

বুধবার (১৪ জুলাই) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সভা কক্ষে করোনা সংকটে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিভিন্ন সোর্স থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। এখন আর ভ্যাকসিনের কোনো সমস্যা নেই।

মাহাবুব-উল আলম হানিফ বলেন, করোনাভাইরাসের সংক্রমণে গোটা বিশ্ব আতঙ্কিত। করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। কুষ্টিয়ায়ও করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। অক্সিজেনের কারণে কুষ্টিয়ায় কোনো রোগীকে মরতে দেবেন না বলে ঘোষণা দেন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএর সভাপতি ডা. এস এম মুস্তানজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে মাহাবুব-উল আলম হানিফ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়, দুস্থ ও ভাতাভোগীদের মাঝে নগদ অর্থ, টিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য