,

জিম্বাবুয়ে একাদশকে ২৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : একমাত্র টেস্টের সিরিজে বড় ব্যবধানে জয়ের পর আজ শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তার আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকদের নির্বাচিত একাদশকে ২৯৭ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে তামিম ইকবাল অ্যান্ড কোং। অধিনায়ক তামিম ইকবাল হাফ সেঞ্চুরির পর আউট হন। তিনি করেছেন সর্বোচ্চ ৬৬ রান। বল খেলেছেন ৬২টি।

শুধু তামিম ইকবালই নয়, ব্যাটিং প্র্যাকটিস করে নিয়েছেন দলের প্রায় সব ব্যাটসম্যানই। মোহাম্মদ মিঠুন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৩৬ রান। সাকিব আল হাসানের ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৩৭ রানের ইনিংস।

আফিফ হোসেন ধ্রুব করেন ২৮ রান, ২৫ রান করেন মোহাম্মদ নাইম। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৮ রান। মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ১২ রানে এবং ৫ রান করেন মেহেদী মিরাজ।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের হয়ে ফারাজ আকরাম, তানাকা শিবাঙ্গা এবং ওয়েসলি মাদভিরে নেন ২টি করে উইকেট।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ