,

শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ বাড়ছে

news-image

জেলা প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আজ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে শিথিল হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে এরই মধ্যে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে নৌরুটে চারটি রোরো ফেরিসহ ১২টি ফেরি চলাচল করছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে লকডাউন শিথিলের ঘোষণা আসার পর থেকেই ঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়ে গেছে। সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ রয়েছে নৌরুটে। সন্ধ্যা পর্যন্ত চাপ অব্যাহত ছিল।

এদিকে গত কয়েক দিন ধরে নৌরুটের পদ্মানদীতে স্রোতের তীব্রতা বেড়েছে। ফলে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে পদ্মা পার হতে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে। এতে করে ফেরির নিয়মিত পারাপার কমেছে। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, পদ্মায় স্রোত থাকায় ফেরি চলাচলে ধীরগতি রয়েছে। ফলে ঘাটে আটকে থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে। পাশাপাশি জরুরি কাজে যাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে।

তিনি আরও জানান, শিমুলিয়া থেকে ফেরিতে কিছু কিছু যাত্রী আসছেন। তবে বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ নেই। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন পার হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য