শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পণ্য ডেলিভারি না হলে ক্রেতারা দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে’

news-image

অনলাইন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে দেশে চলমান বিধিনিষেধ আটদিনের জন্য শিথিল করা হয়েছে। শিথিলতা শেষে আরও ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলা বিধিনিষেধের সময় শিল্প-কারখানা বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও।

রফতানিমুখী শিল্পকে বিধিনিষেধের বাইরে রাখায় ভালো। তারা কারখানায় কাজ করলে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে। শ্রমিকরা একসঙ্গে বাইরে চলে গেলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

বিধিনিষেধে শিল্পকারখানা বন্ধ হলে এসব খাতে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। ক্ষতিগ্রস্ত হবে দেশের রফতানিমুখী শিল্প; বিশেষ করে পোশাক খাত।

দেশে এমন অবস্থা বিরাজ করলে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন, তারা লকডাউন নেই এমন দেশে চলে যাবেন। অবস্থা বিবেচনায় আগামী ১৪ দিনের বিধিনিষেধের আওতার বাইরে রাখার পরামর্শ নিটওয়ার মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)।

সার্বিক বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন সংগঠনটির সহ-সভাপতি এবং ফতুল্লা অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলে এহসান শামীম।

২৩ জুলাই থেকে ১৪ দিন বন্ধ হলে কারখানা মালিকরা অর্থ সংকটে পড়বেন। কারণ যেখানে উৎপাদন হবে না, সেখানে কারখানায় বায়ারদের মাল (পণ্য) কোথা থেকে দেবে কারখানা, টাকা দেবে কে? এতে বায়াররা আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে।

বিকেএমইএ-এর সহ-সভাপতি ফজলে এহসান শামীম

ফজলে এহসান শামীম বলেন, ‘প্রায় দেড় বছর ধরে আমরা বিভিন্ন সমস্যায় আছি। বিশেষ করে এসময়ে অর্ডার বাতিলসহ এ খাতকে অনেক সংকটে পড়তে হয়েছে। এখন সংকট কাটিয়ে কিছুটা ভালো অবস্থানে আসছে, বিদেশি ক্রেতার কাছ থেকে অর্ডার আসছে।’

তিনি বলেন, ‘বর্তমানে প্রতিটি কারখানায়ই কাজের চাপ আছে। এ অবস্থায় এ শিল্পকে যদি বিধিনিষেধের বাইরে না রাখা হয়, তাহলে কঠিন সংকটে পড়তে হবে। বিদেশি বায়াররা আমাদের দেশ থেকে আস্থা হারাবে। তারা নতুন একটি দেশ খুঁজবে, যেখানে কোনো লকডাউন নেই।’

সরকারের কাছে কী আশা করছেন প্রশ্নে ফজলে এহসান শামীম বলেন, ‘আমরা মনে করি, রফতানিমুখী শিল্পকে বিধিনিষেধের বাইরে রাখাই ভালো। শ্রমিকরা কারখানায় কাজ করলে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে। শ্রমিকরা একসঙ্গে বাইরে চলে গেলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা