,

এমি অ্যাওয়ার্ডসের মনোনয়নে শীর্ষে ‘দ্য ক্রাউন’ ও ‘ম্যান্ডালোরিয়ান’

news-image

অনলাইন ডেস্ক : এমি অ্যাওয়ার্ডস ২০২১- এর মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ডিজনি প্লাসের ওয়েব সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সর্বোচ্চ ২৪টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে আছে। এ ছাড়া মার্ভেল ও ডিজনি প্লাসের ‘ওয়ান্ডাভিশন’ পেয়েছে ২৩টি, হুলুর ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ পেয়েছে ২১টি মনোনয়ন। ২০ ক্যাটাগরিতে মনোনয় পেয়েছে অ্যাপল টিভি প্লাসের কমেডি শো ‘টেড লাসো’।

মঙ্গলবার মনোনয়ন ঘোষণা করেছেন রন চ্যাফেস জোনস ও তার মেয়ে জেসমিন চ্যাফেস জোনস। এমি অ্যাওয়ার্ডসে চ্যানেল বা প্ল্যাটফর্ম হিসেবে ১৩০টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে এইচবিও এবং এইচবিও ম্যাক্স। ১২৯টি মনোনয়ন পেয়ে পরেই আছে নেটফ্লিক্স। ডিজনি প্লাস ৭১টি মনোনয়ন পেয়ে আছে তৃতীয় স্থানে।

আগামী ১৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ৭৩তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। দেখা যাবে সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সেডরিক দ্য এন্টারটেইনার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য