,

রোশানকে ছেড়ে যাওয়ার কারণ জানাতে আদালতে সময় চাইলেন শ্রাবন্তী

news-image

অনলাইন ডেস্ক : গত মাসে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশান সিং, তখন তিনি শ্রাবন্তী চ্যাটার্জীর সঙ্গে ফের সংসার করার ইচ্ছে প্রকাশ করেন। আজ বুধবার ছিল সেই মামলার শুনানির প্রথম দিন। তবে শুনানিতে রোশান হাজির হলেও, আসেননি শ্রাবন্তী। এই নায়িকা আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন।

শ্রাবন্তীর আইনজীবী জানান, গত ১৮ জুন অভিনেত্রীকে যে সমন পাঠানো হয়েছিল, তা অসম্পূর্ণ। এ ব্যাপারে আজ দরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্বামী রোশানকে ছেড়ে যাওয়ার কারণ হিসেবে লিখিত জবাব দেওয়ার জন্য অভিনেত্রীর হয়ে আদালতের কাছে সময় চাওয়া হয়েছে। এদিকে, আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ২১ আগস্ট।

উল্লেখ্য, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী কেউ যদি কোনও যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। তখন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে ছেড়ে যাওয়ার যথাযথ যুক্তিপূর্ণ কারণ দেখাতে হয়। সেই জবাবের জন্যই সময় চাইলেন শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য