,

শেরিলের সঙ্গে জুকারবার্গকে জড়িয়ে বিস্ফোরক মন্তব্য ফেসবুক কর্মীর!

news-image

অনলাইন ডেস্ক : এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মুখ খুললেন তারই সংস্থার কর্মী। ক্যাথরিন লসে নামের এক কর্মী সম্প্রতি প্রকাশিত ‘দ্য আগলি ট্রুথ : ইনসাইড ফেসবুকস ব্যাটেল ফর ডোমিনেশন’ বইয়ে ফেসবুকের অন্দরমহলের খবর জানাতে কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেছেন।

বইয়ে লেখা হয়েছে, ‘ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন মার্ক জাকারবার্গ। সুন্দরী শেরিলকে দেখে, অফিসের অন্যান্য সহকারীদের সঙ্গে মশকরাও করেছিলেন তিনি!’

জুকারবার্গ একবার মজা করেই নাকি অফিসের মধ্যে শেরিলকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, ‘শেরিলের গায়ের রঙ এত সুন্দর, যে কারও মাথা ঘুরে যাবে তাকে দেখে!’ জুকারবার্গের বিরুদ্ধে এই অভিযোগ ক্যাথরিন নিজের লেখা বই ‘দ্য বয় কিংস’-এ লিখছিলেন।
ক্যাথরিন লসে আরও জানান, ফেসবুক অফিসের মধ্যে মিটিং চলাকালীন প্রায়শই মহিলা কর্মীদের কটুক্তি করেন অন্যান্য কর্মীরা। তাদের বিরুদ্ধে সরব হন না জুকারবার্গ। এদিকে, ক্যাথরিনের এরকম বিস্ফোরক মন্তব্য ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন ফেসবুকের মুখপাত্র।

তিনি এগুলো নাকচ করে জানান, পূর্বের যে ঘটনা উল্লেখ করে জুকারবার্গকে দোষারোপ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। সেই সময় মহিলা কর্মীকে যিনি কটুক্তি করেছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মার্ক। এবং জুকারবার্গের বিরুদ্ধে বইয়ে যা লেখা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। সূত্র : আজকাল ও বিজনেস ইনসাইডার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য