,

করোনা রোগীর চিকিৎসায় স্বাস্থ্য কমপ্লেক্সে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন মেশিন ও ২০টি অক্সিজেনসহ সিলিন্ডার প্রদান করা হয়েছে।

আজ বুধবার ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর ব্যক্তিগত অর্থায়নে এসব চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন এমপির প্রতিনিধি রওশন আলী। এ সময় উপস্থিত ছিলেন হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, পৌর মেয়র ফারুক হোসেন প্রমুখ।
এ ব্যাপারে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেন, মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার সুবিধার জন্য এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। আমি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছি। এসময় তিনি হরিনাকুণ্ডু উপজেলা বাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য