,

গাড়ির উপরে বসে বিয়ের আসরে যাওয়ার পথে গ্রেফতার কনে! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ঘোড়া বা হাতির পিঠে বসে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়ার শখ অনেকেরই থাকে। কিন্তু করোনা মহামারির মধ্যে গাড়ির উপরে (বনেটে) বসে বিয়ে করতে বের হয়ে গ্রেফতার হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ২৩ বছর বয়সী এক তরুণী।

মঙ্গলবার পুণের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবার-পরিজনেরা। শুধু গাড়ির উপরে বসে ক্ষান্ত থাকা নয়, তা ক্যামেরাবন্দিও করেছেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল।

গাড়ির উপরে বসে বাইরে বের হওয়ার জন্য মোটর যান আইনে ওই তরুণীর পাশাপাশি গাড়িতে যারা ছিলেন তাদেরও গ্রেফতার করেছে লোনি কালভোর পুলিশ।
এ বিষয়ে লোনি কালভোর পুলিশের সিনিয়র পরিদর্শক রাজেন্দ্র মোকাশি জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কোভিড আইনে মামলা দায়ের হয়েছে।

https://youtu.be/Ee2OmOdg3OU

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য