,

ফুল চুরি ঠেকাতে চোরকে কবিতা লিখলেন বৃদ্ধা

news-image

অনলাইন ডেস্ক : ফুল ফুটতে দেরি আছে, চুরি হতে দেরি নাই। চোরের এমন উপদ্রবে অতিষ্ঠ এক ব্রিটিশ বৃদ্ধা চিঠি লিখে গাছে ঝুলিয়ে রেখে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে শিরোনাম হয়েছেন।

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এমন একটি ছবি সম্প্রতি শেয়ার করা হয়েছে। সেখানে চোরের উদ্দেশ্য কবিতার লাইন দেখা গেছে।

তার আবেদন, অনেক কষ্টে বাগান সাজিয়েছেন, চোর যেন তার সাজানো বাগান নষ্ট না করে। কারণ অবসর জীবনে ওই বাগানটিই তার একমাত্র সম্বল।

কবিতার বয়ানে স্পষ্ট, প্রায়শই ওই বাগান থেকে ফুলের গাছ বা ফুল চুরি করেন কেউ। তবে চোরের কাছে বাগানপ্রেমীর বিনীত আর্জি, ‘চোর, যদি আমাদের প্রতি তোমার একটুও সহানুভূতি থাকে, তবে চুরি করা গাছগুলো ফিরিয়ে দিয়ে যেও দয়া করে। কারণ আমি একজন অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক। আর ওই গাছগুলো কিনতে আমাকে খরচ করতে হয়েছে।’

কবিতাটি দেখে নেটাগরিকদের অনেকে মজা পেলেও কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন। অনেকে বলেছেন, ‘অবসর নেওয়ার পর অনেকেরই ভীমরতি হয়। তবে তারপর যে তারা কবিতাও লেখেন জানা ছিল না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য