,

কিউবার সরকার বিরোধী বিক্ষোভে নিহত ১

news-image

অনলাইন ডেস্ক : কিউবার সরকার বিরোধী বিক্ষোভে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, হাভানা শহরতলির বাসিন্দা ডিউবিস লরেনসিও তেজেদা সোমবারের সংঘর্ষে মারা যান।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই ব্যক্তি সরকারি স্থাপনায় হামলা করেন। এ সময় আরও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিরাপত্তা বাহিনী আগে বিক্ষোভকারীদের আক্রমণ করেন।

গত রবিবার হাভানায় প্রথম বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে সরকার-বিরোধী স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ।

এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ। তবে বিক্ষোভকারীদের বক্তব্য, শুধু মঙ্গলবারই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকার সমর্থকরাও রাস্তায় নেমে পড়েছেন। কোনো কোনো জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। তাদের অভিযোগ, মার্কিন চক্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন একদল মানুষ।

বিক্ষোভকারীদের বক্তব্য, কিউবায় খাদ্যাভাব শুরু হয়েছে। ওষুধ মিলছে না। চাকরি নেই। তারই মধ্যে নতুন করে কভিড সংক্রমণ বেড়েছে। সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

কিউবার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির প্রধান মিগেল দিয়াজ কানেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মার্কিন মদতেই বিক্ষোভ শুরু হয়েছে। শক্ত হাতে তা রুখে দেওয়া হবে। মঙ্গলবারও টেলিভিশন-বক্তৃতায় বিক্ষোভ থামানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য