,

উত্তাপ ছড়াচ্ছেন পাওলি

news-image

বিনোদন ডেস্ক : কখনো আটপৌরে শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুরে তিনি ‘বুলবুল’-এর ‘ছোটি বহু’ অনায়াসে গেয়ে ওঠেন ‘কলঙ্কিনী রাধা’। কখনো আবার একঢাল খোলা চুল আর ছোট্ট টিপে হয়ে ওঠেন ‘চার অধ্যায়’-এর ‘এলা’। একই অঙ্গে নানা রূপে বার বার তাক লাগাতে ভালবাসেন পাওলি দাম। সোমবার সকালে তার ইনস্টাগ্রামে চোখ রাখতেই সে কথা যেন আরও স্পষ্ট হয়ে গেল।

চেনা ছকের বাইরে গেলেন পাওলি। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন লাল স্নান পোশাকে সুদূর কানের সমুদ্রতটে সময় কাটানোর ছবি। দেখা যাচ্ছে, বালির উপরে লাল রঙের কাপড় বিছিয়ে টানটান হয়ে শুয়ে সারা গায়ে রোদের উষ্ণতা মেখে নিচ্ছেন তিনি। পুরনো সেই ছবি, এখন যা শুধুই স্মৃতি, নেটমাধ্যমের দেওয়ালে তুলে আনলেন অভিনেত্রী। লিখলেন, ‘এক দশক আগের কোনও এক একলা সকাল।’ এই বাক্যের সঙ্গেই জুড়ে দিলেন ‘#কানসমেমোরিজ’।

স্নান পোশাক এবং পাওলির এই রসায়ন নেটাগরিকদের কাছে নেহাতই নতুন। পোস্টের মন্তব্য বাক্সে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। অধিকাংশ নেটাগরিক আবার আগুনের চিহ্ন দিয়েছেন। তারা যেন বোঝাতে চাইছেন, লাল স্নান পোশাকে আগুনের মতোই উত্তাপ ছড়াচ্ছেন পাওলি।

‘৩ কোর্স মিল’ অ্যান্থোলজির ‘বিরিয়ানি’ ছবিতে অভিনয় করবেন পাওলি। পরিচালনায় অর্জুন দত্ত। আপাতত সেই কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। কিন্তু ব্যস্ততার ফাঁকে তাঁর মন চলে গেল সুদূর কানের সমুদ্রের পারে। ছবিতেই আরও এক বার ছুটির আমেজ খুঁজে নিলেন পাওলি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য